মুক্তি পাচ্ছে ‘দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য রিংস অফ পাওয়ার’ এর তৃতীয় সিজন

‘দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য রিংস অফ পাওয়ার’ সিরিজের তৃতীয় সিজন আগামী ১১ নভেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথমদিনেই এক সঙ্গে চারটি পর্ব মুক্তি পাবে বলে জানিয়েছে  এই ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।  এর পরবর্তী দুটি পর্ব ১৮ নভেম্বর এবং শেষ দুটি পর্ব ২৫ নভেম্বর মুক্তি পাবে।

দ্বিতীয় সিজন শেষে বেশ কয়েক বছর অপেক্ষার পর নতুন সিজন শুরু হতে যাচ্চে। যেখানে এল্ফদের সঙ্গে সৌরনের যুদ্ধের তীব্রতা ও  ‘ওয়ান রিং’ তৈরির গোপন প্রক্রিয়া নিয়ে কাহিনী এগিয়ে যাবে।

এই সিজনে সেলিবোর্ন চরিত্রে অভিনয় করবেন জেমি ক্যাম্পবেল বাওয়ার। এছাড়া  ‘মার্নুখ’ নামের ভিন্নধর্মী এক অর্ক চরিত্র যুক্ত হচ্ছে।

ট্রেলারটি শুরুতে দেখা গেছে মর্ডরের মাঝখানে সৌরনের দাঁড়িয়ে থাকার দৃশ্য দিয়ে যেখানে জ্বলন্ত লাল লাভা তার দুর্গটিকে ঘিরে রেখেছে। সংলাপে, চার্লি ভিকার্স অভিনীত চরিত্রটি তার বিজয়ের পথ ঘোষণা করে এবং বিজেতা হওয়ার উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করে। গ্যালাড্রিয়েল (মরফিড ক্লার্ক) সৌরনের অনুগামী বাহিনীর সঙ্গে তার লড়াই চালিয়ে যাচ্ছেন।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য রিংস অফ পাওয়ার’ অ্যামাজনের অন্যতম বৃহৎ মাপের টেলিভিশন প্রকল্প। তবে এই বিখ্যাত ফ্যান্টাসি ফ্র্যাঞ্চাইজির প্রতি আগ্রহের পাশাপাশি, চরিত্রগুলোর বিকাশ, কাহিনির অগ্রগতি এবং পাঠকদের পূর্বধারণা থেকে টলকিনের জগতে আনা পরিবর্তনগুলো নিয়ে সিরিজটি নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।