চলছে টোকিও চলচ্চিত্র উৎসব, যাত্রা বাংলাদেশের সিনেমার 

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম

জাপানের রাজধানীতে ৩৯তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে। ২৬ অক্টোবর (সোমবার) থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী এই উৎসবটি চলবে ৪ নভেম্বর পর্যন্ত। টোকিওর হিবিয়া, ইউরাকুচো, মারুনৌচি ও গিনজা এলাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে এই উৎসবের প্রদর্শনী ও আয়োজনগুলো চলছে।

উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে জেজে তাকাহিসা পরিচালিত জাপানি মিউজিক্যাল ফিল্ম ‘সুকিয়াকি’  প্রদর্শিত হয়। দক্ষিণ কোরিয়ার অ্যাকশন হরর চলচ্চিত্র ‘কলোনি’ প্রদর্শনের মাধ্যমে উৎসবের পর্দা নামবে।

সম্প্রতি দ্য জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের এই উৎসবের মূল থিম বা প্রতিপাদ্য হলো  ‘সিনেমা কানেক্টস আস টু দ্য ওয়ার্ল্ড বিয়ন্ড’ (যার বাংলা হচ্ছে-চলচ্চিত্র আমাদের বাইরের পৃথিবীর সঙ্গে যুক্ত করে)।

১১২টি দেশ ১ হাজান ৮৯২টি  চলচ্চিত্র জমা পড়ে এর মধ্য থেকে যাচাই-বাছাই করে ২০৪টি চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে ১৫টি চলচ্চিত্র মূল প্রতিযোগিতা বিভাগে  ‘টোকিও গ্র্যান্ড প্রিক্স’ পুরস্কারের জন্য লড়াই করছে।

২০২৬ সাল থেকে টোকিও চলচ্চিত্র উৎসব কানের মতো ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম প্রডিউসারস অ্যাসোসিয়েশনসের (এফআইএপিএফ) মর্যাদাপূর্ণ  ‘এ-লিস্ট’ প্রতিযোগিতামূলক উৎসবের স্বীকৃতি পেয়েছে।

তবে এবারের আসরটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র এই উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে। নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’চলচ্চিত্রটি বিশ্বমানের ১৫টি সিনেমার সঙ্গে মূল পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত