মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে পিকআপভর্তি ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. এনামুল হক (২৩) ও মো. শাহীন হাসান (২২)। তাদের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্বপাড়া গ্রামে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল রবিবার রাত ২টার দিকে শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল প্লাজার অদূরে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।
এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ পিকআপে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।