‘মোজো বিরাট CARবার’, বিজয়ীদের হাতে পুরস্কার

ভোক্তাদের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশের বেভারেজ ব্র্যান্ড মোজোর বৃহৎ কনজ্যুমার ক্যাম্পেইন ‘মোজো বিরাট CARবার’। ক্যাম্পেইনের সাফল্য উদ্‌যাপন এবং ভোক্তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজন করা হয় মেগা গিফট হ্যান্ডওভার অনুষ্ঠান। এতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ফ্যামিলি কার, একাধিক স্পোর্টস মোটরসাইকেল, স্মার্ট টিভি ও আইফোনসহ আকর্ষণীয় সব পুরস্কার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জহুরুল আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজয়ীদের হাতে মেগা পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে উদ্‌যাপন করা হয় মোজোর সঙ্গে ভোক্তাদের দীর্ঘদিনের সম্পর্ক ও আস্থার বন্ধন।

অনুষ্ঠানে সৈয়দ জহুরুল আলম বলেন, ‘মোজোর প্রতিটি উদ্যোগের কেন্দ্রে রয়েছেন সম্মানিত ভোক্তারা। ‘মোজো বিরাট CARবার’ ক্যাম্পেইনে তাদের অভূতপূর্ব সাড়া, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এই ক্যাম্পেইন শুধু পুরস্কার জেতার আয়োজন নয়, বরং ভোক্তাদের সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ক উদ্‌যাপনের একটি উপলক্ষ। ক্যাম্পেইনটি সফল করে তোলায় প্রত্যেক ভোক্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁদের ভালোবাসা ও আস্থা আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। ভবিষ্যতেও আরও বড় ও ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে ভোক্তাদের জীবনে আনন্দের নতুন উপলক্ষ তৈরি করতে চাই।’

‘মোজো বিরাট CARবার’ ক্যাম্পেইনটি মোজো ও ক্লেমনের ১ লিটার এবং ২ লিটারের পেট বোতলের মাধ্যমে পরিচালিত হয়। এতে অংশ নিতে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করে মাইক্রোসাইটে প্রবেশ এবং বোতলের ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিতে হয়েছে। মেগা পুরস্কারের পাশাপাশি ক্যাম্পেইনে ছিল অসংখ্য আকর্ষণীয় উপহার।

তারুণ্যের উদ্দীপনা, প্রাণবন্ততা ও আধুনিক জীবনযাপনের সঙ্গে সম্পৃক্ত মোজো দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ ও আয়োজনের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে। ‘মোজো বিরাট CARবার’ সেই সম্পর্ক আরও গভীর করার একটি উদ্যোগ।

ভোক্তাদের ভালোবাসা ও আস্থাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও আরও বড় আয়োজন, নতুন অভিজ্ঞতা এবং আনন্দের উপলক্ষ নিয়ে আসার প্রত্যাশা জানিয়েছে ব্র্যান্ডটি।