ফার্মেসিতে মিলবে ডানো ল্যাকটোজ রিডিউসড দুধ, আরলা ফুডসের নতুন উদ্ভাবন

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

ভোক্তাদের জন্য ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার আরও সহজলভ্য করতে ফার্মাসিউটিক্যাল ও স্বাস্থ্যসেবা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফার্মা সল্যুশন্স বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে আরলা ফুডস বাংলাদেশ। এ চুক্তির ফলে এখন থেকে ঢাকার বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যাবে পণ্যটি।

এ লক্ষ্যে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। চুক্তি অনুযায়ী, ঢাকার বিভিন্ন ফার্মেসিতে ল্যাক্টো রিডিউসডের একমাত্র পরিবেশক হিসেবে কাজ করবে ফার্মা সল্যুশন্স বাংলাদেশ। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও পণ্যটি সরবরাহ করা হবে।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি, হেড অব সেলস মাহের-ই-খোদা এবং হেড অব মার্কেটিং, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি আনোয়ারুল আমিন। ফার্মা সল্যুশন্স বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান একরাম হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লব চক্রবর্তী এবং হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস অশোক কুমার চক্রবর্তীসহ অন্য কর্মকর্তারা।

দুধে থাকা ল্যাকটোজ নামের শর্করা অনেকেই হজম করতে পারেন না। নিয়মিত দুধ পান করলে অনেক সময় পেট ফাঁপা, গ্যাস বা পেটে অস্বস্তির মতো সমস্যা হতে পারে। এ ধরনের ভোক্তাদের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার।

আরলা ফুডস বাংলাদেশের তথ্য অনুযায়ী, সাধারণ ফিলড মিল্ক পাউডারে ল্যাকটোজের পরিমাণ প্রায় ৩৬ শতাংশ। ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডারে তা কমিয়ে প্রায় ৩ শতাংশ করা হয়েছে। তবে দুধের সব পুষ্টিগুণ অক্ষুণ্ন রাখা হয়েছে। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন এ ও ভিটামিন ডি৩-এর মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান। ল্যাক্টো রিডিউসড বাংলাদেশের প্রথম ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার।

নতুন এ অংশীদারত্ব সম্পর্কে আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি বলেন, ‘হজমের অস্বস্তির কারণে ভোক্তারা যেন প্রয়োজনীয় দুগ্ধজাত পুষ্টি থেকে দূরে না থাকেন, সেটিই আমাদের লক্ষ্য। ফার্মেসির মাধ্যমে সরবরাহের ফলে যাঁরা তুলনামূলক সহজপাচ্য ও পুষ্টিকর দুধের বিকল্প খুঁজছেন, তাদের কাছে ডানো ল্যাক্টো রিডিউসড আরও সহজলভ্য হবে।’

ফার্মা সল্যুশন্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান একরাম হোসেন বলেন, ঢাকাজুড়ে পণ্যটি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা পণ্য বিতরণ নেটওয়ার্ক কাজে লাগানো হবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য এলাকাতেও বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

ল্যাকটোজ হজমে সমস্যা হলে অনেকে দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়া কমিয়ে দেন বা এড়িয়ে চলেন। কম ল্যাকটোজযুক্ত এ দুধ তাদের জন্য একটি বিকল্প হতে পারে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত