২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার গভির রাতে তাকে গ্রেপ্তার দেখানোর কথা জানায় ডিবি।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ডিবিসিতে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ইকবাল সোবহানসহ দুজনকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাত ১২টার পর ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় করা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শফিকুল ইসলাম আরও বলেন, রাজীব ঘোষের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে।