হাম উপসর্গে ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় মারা গেছে ৪ জন। নতুন আক্রান্তের সংখ্যা ১৩১৪। 

শুক্রবার (০৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৩৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ০৬ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৩৬ হাজার ৭১৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৫ জন, গত ১৫ মার্চ থেকে ০৬ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৪ হাজার ২৯৪ জন।

গত ১৫ মার্চ থেকে ০৬ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১০ হাজার ৯৮২ জন এবং গত ১৫ মার্চ থেকে ০৬ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে।