সাতক্ষীরার শালিখা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি গ্রামে শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা রাতে তালা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এব্যপারে তালা থানার ওসি আব্দুল আলীম জানান, শালিখা নদীতে ভাঁসমান অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে খেশরা ক্যাম্প পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

সংশ্লিষ্ট খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু বলেন, ‘কলাগাছি গ্রামে শালিখা নদীতে মরদেহ ভাসতে দেখে এলাকার মানুষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তালা থানা পুলিশসহ আমি ঘটনাস্থলে আছি। উদ্ধার হওয়া মরদেহটি দেখে মনে হচ্ছে ত্রিশ থেকে বত্রিশ বছর বয়স্ক কোন যুবকের । তবে  মরদেহে পচন ধরায় তার পরিচয় কেউ সনাক্ত করতে পারে নি।’

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মঙ্গল মন্ডল জানান, ভাসমান ওই যুবকের পরনে জিন্স প্যান্ট ও ইংরেজিতে টাইটানস লেখা ফুলহাতা গেঞ্জি রয়েছে।  মরদেহ পচে ফুলে যাওয়ায় মুখ চেনা যাচ্ছে না।