মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মিলাদ ও দোয়া

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে মধ্যপাড়া পাথর খনির পাথর উত্তোলনে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান জার্মাানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি’র উদ্যোগে এক মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

আজ শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মধ্যপাড়া পাথর খনির প্রধান গেটে অবস্থিত  জিটিসি কর্তৃক নির্মিত মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে জিটিসির নির্বাহী পরিচালক আলহাজ্ব মো: জাবেদ সিদ্দিকীর ব্যবস্থাপনায় অনুষ্টিত এই মিলাদ ও দোওয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্টানে জিটিসি’র উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, খনির শ্রমিকবৃন্দ এবং খনি এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা, বর্তমান প্রধানমন্ত্রীর সু স্বাস্থ্য কামনাসহ দেশের শান্তি ও সম্বৃদ্ধি কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ হুজাইফা আলমগীর।