প্যারাগুয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গৃহবন্দি

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর গৃহবন্দি করা হয়েছে। বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে উয়েনো ব্যাংকের পতনকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের জেরে গত শুক্রবার সান্তিয়াগো পেনিয়াকে গ্রেপ্তার করা হয়। এর কয়েক মিনিট আগে নিজ দলের সদস্যসহ আইন প্রণেতারা তাকে ক্ষমতা থেকে অপসারণের পক্ষে ভোট দেন। যদিও গত বৃহস্পতিবারই তিনি পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তার পদত্যাগ প্রস্তাব গ্রহণ না করে অভিশংসন ও অসদাচরণের অভিযোগে বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে, সাবেক প্রেসিডেন্ট হিসেবে পাওয়া আজীবন সিনেট সদস্যপদ এবং দায়মুক্তির সুবিধাও হারাবেন সান্তিয়াগো পেনিয়া।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছর পর্যন্ত ব্যাংকটির মালিকানাধীন প্রতিষ্ঠানের শেয়ার ছিল পেনিয়ার হাতে। তবে তার বিরুদ্ধে ওঠা সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এই সংকটের কারণে প্রায় ৩০ লাখ আমানতকারী তাদের সঞ্চয় ও পেনশনের অর্থ তুলতে পারছেন না। এ ঘটনায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বিশেষ করে রাজধানী আসুনসিওনে। প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২৮ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।