আগামী ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মামা অ্যাওয়ার্ডস ২০২৬। জাপানের ওসাকার কিয়োসেরা ডোমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বছরের অ্যাওয়ার্ডসের অফিসিয়াল অ্যাম্বাসেডর এবং হোস্ট হিসেবে নিযুক্ত হয়েছেন জনপ্রিয় কোরিয়ান অভিনেতা পার্ক বো-গাম।
২৮তম মামা অ্যাওয়ার্ডসের এবারের সংস্করণের থিম হল ‘মুভ দ্য স্টারস, এ মিউজিক ইন্টারস্টেলার’ যা সঙ্গীত এবং মহাকাশকে একত্রিত করে এমন একটি মঞ্চ ধারণা তৈরি করে। খবর উইকিপিডিয়া।
আট ক্যাটাগরিতে মনোনয়নে পেয়ে এই বছর এগিয়ে রয়েছে বয় ব্যান্ড বিগব্যাং এবং সাত ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে বিটিএস দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও গালর্স ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক, এসপা, আইভই, লে সেরাফিম-এর মতো শীর্ষস্থানীয় কে-পপ শিল্পীরা বিভিন্ন বিভাগে মনোনীত হয়েছেন।
এ ছাড়া অনুষ্ঠানের প্রথম দিন ২০ নভেম্বর পারফর্ম করবে সিএল, এনহাইপেন, বেবিমনস্টার প্রমুখ এবং দ্বিতীয় দিন ২১ নভেম্বর মঞ্চ মাতাবে বিগব্যাং, আইভ, লে সেরাফিমসহ আরও অনেকে পারফর্মার।