নভেম্বরে নতুন গানে মাতবে কেপপ ভক্তরা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

নভেম্বর এ কেপপ জগতে এক বিশাল আলোড়ন সৃষ্টি হতে যাচ্ছে। এই মাসে বেশ কিছু জনপ্রিয় গ্রুপ এবং সোলো আর্টিস্ট তাদের নতুন গান, মিনি অ্যালবাম ও ফুল অ্যালবাম নিয়ে ফিরেছেন। 

অন্যতম শীর্ষ ও প্রতীক্ষিত কেপপ রিলিজগুলোর সংক্ষিপ্ত তালিকার মধ্যে রয়েছে। কেপপ বয়েজ ব্যান্ড এনসিটি ড্রিম আগামী ৯ নভেম্বর তাদের ষষ্ঠ ফুল অ্যালবাম ‘ড্রিম আফটার ড্রিম’ (টাইটেল ট্র্যাক: বুগি উগি) নিয়ে হাজির হচ্ছে। ‘টুমরো বাই টুগেদার’ (টিএক্সটি) ব্যান্ডের নবম মিনি অ্যালবাম ‘পারফেক্ট স্টর্ম’ আগামী ১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে। আগামী ১৩ নভেম্বর এটিজ’র  তাদের ১৫তম মিনি অ্যালবাম  ‘গোল্ডেন আওয়ার: পার্ট ৬’ নিয়ে ফিরছে।

চেরিয়ং (ইটজি) ব্যান্ড ৯ নভেম্বর তার বহুল প্রতীক্ষিত সোলো ডেবিউ অ্যালবাম  ‘লাভসিক’প্রকাশ করতে যাচ্ছে।  এ ছাড়া নায়ন (টুয়াইস) আগামী ২০ নভেম্বর তার নতুন সিঙ্গেল অ্যালবাম  ‘এনএ-স্টাইজি’ নিয়ে ভক্তদের মাতাতে আসছেন। আগামী ২০ নভেম্বর ‘এনহাইপে (স্পিন-অফ সিঙ্গেল)’ ব্যান্ড তাদের ‘দ্য সিন: প্যারালাল ওয়ার্ল্ড’ নামের একটি অ্যালাবাম মুক্তি পেতে যাচ্ছে।

তাছাড়া ‘পি-ওয়ান হারমনি’ আগামী ৬ নভেম্বর তাদের ১০ম মিনি অ্যালবাম ‘ব্লো আপ’ প্রকাশ করবে। তবে ইতোমধ্যে ‘টিডব্লিউএস ও ট্রেজার’ মাসের শুরুতেই গত ২ নভেম্বর নতুন মিউজিক রিলিজ করে নভেম্বরের এই উন্মাদনা শুরু করে দিয়েছে।

ব্যান্ড দল ছাড়া এই মাসে সাইকার্স, রিসিন (রি-সিন) ও মার্ক লির মতো তারকাদের নতুন ডিজিটাল সিঙ্গেল ও গান মুক্তি পাচ্ছে, যা বিশ্বজুড়ে কেপপ ভক্তদের প্লেলিস্টে ঝড় তুলবে।

সূত্র: স্পেটিফাই

সর্বশেষ সর্বাধিক পঠিত