গুলিস্তানে শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়ায় ফ্লাইওভারের নিচ থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স হবে ১দিন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, স্থানীয়দের খবরের মাধ্যমে দুপুরে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচ থেকে একটি শপিং ব্যাগের মধ্যে থাকা মরদেহটি উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, নবজাতকের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা নবজাতকটির মৃতদেহ ব্যাগের ভিতরে ভরে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।