নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নরসিংদীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে সদর মডেল থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান। এর আগে গত রবিবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বান্টি ও নরসিংদীর শালিধায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সনেট নরসিংদী পৌর এলাকার সাটিরপাড়া মহল্লার বাদল মোল্লার ছেলে ও তার সহযোগী রাকিব মিয়া শালিধা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।