ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপাতালায় গাছের গুঁড়ি বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহিউদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) ওই উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মইনুল ইসলামের ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে ঘটনাস্থলের পাশের একটি চায়ের দোকানে চা খেয়ে মহিউদ্দিন বালিয়াডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। সেসময় লাউতালা থেকে বালিয়াডাঙ্গাগামী গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাক চাপাতালা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।