ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

ঝিনাইদহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। রবিবার (৮ নভেম্বর) সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়।

অভিযানের অংশ হিসেবে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন পিকুল ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত