বাবা হারালেন সোহম চক্রবর্তী

মারা গেছেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর বাবা সুব্রত চক্রবর্তী। সোহমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন তার বাবা। এ বছর দুর্গাপূজার সময় থেকে শরীর আরও খারাপ হতে থাকে। দশমীর দিন থেকে অবস্থা আশঙ্কাজনক হয়। হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল তাকে। বাড়ি ফিরিয়ে আনার পরে বাড়িতেই আইসিইউ-এর মতো ব্যবস্থা করা হয়। সবশেষ সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতেই মৃত্যু হয় সুব্রত চক্রবর্তীর।

চলতি বছরের দুর্গাপূজার সময় থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দশমীর দিন পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনার পর তার চিকিৎসার জন্য বাসায় নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) মতো ব্যবস্থা করা হয়েছিল।

তবে দীপাবলির সন্ধ্যায় হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। শরীরের একাধিক অঙ্গ অকার্যকর হয়ে পড়ার পাশাপাশি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।