লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ৭ আসামি গ্রেপ্তার

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আক্কাস আলী (৫৪), মো. বিদ্যুৎ হোসেন (৪০), মো. রুবেল হোসেন (৩৫), মো. লুৎফর রহমান মিলন (৪৭), আবু সালেহ মো. লুৎফুল হায়দার দিপু (৪৬), মো. শহিজ উদ্দিন (৫৪) এবং মো. নিরব হোসেন ওরফে ইমন (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর সোমবারই সাত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।