দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে দাউদকান্দি মডেল থানা-পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা হলেন- জিংলাতলি ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে শফিকুল (৫৪), দাউদকান্দি পৌরসভার তালতলী গ্রামের মৃত গনি মিয়ার ছেলে আবুল হোসেন (৬০), চাঁদগাঁও গ্রামের মোবারক মিয়ার ছেলে মো. নাজমুল (৩৫), বরকোটা গ্রামের মৃত নেকবর মিয়ার ছেলে মো. রহম আলী (৬৫), তিনপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. রকিব উদ্দিন ডিলার (৭৫), মাদলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে মো. শামীম (৪০), সিঙ্গুলা গ্রামের মৃত বাবুল খানের ছেলে মো. সাদ্দাম (২৫), ধারিবন গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. গিয়াস উদ্দিন (৫০), সাধারদিয়া গাংকান্দা গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে মো. মাঈন উদ্দিন (৪৭), শ্রীকান্তদি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মো. ফারুক প্রধান (৪০), ছোট মোহাম্মদপুর গ্রামের কবির প্রধানের ছেলে মো. শুভ প্রধান (২৪) এবং দক্ষিণ নসুরুদ্দি গ্রামের সাত্তার মিয়ার ছেলে মো. দুলাল প্রধান (৩৬)।

এছাড়া চুরির মামলায় রাসেল (৩০) এবং সন্দেহজনক হিসেবে নাজির মিয়া (৪৬) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের পৃথক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত