ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহে বেড়াতে আসার পথে ভেটেরিনারি কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় সৌরভ হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রিয়া খাতুন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ভেটেরিনারি কলেজের সামনে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন।

নিহত সৌরভ হোসেন চুয়াডাঙ্গা বড় বাজার এলাকার বাসিন্দা ও পৌর ছাত্রদলের সদস্য। আহত রিয়া খাতুন চুয়াডাঙ্গা শহরের বেলগাছি গ্রামের বাসিন্দা। 

স্থানীয় জানায়, চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহে বেড়াতে আসার পথে ভেটেরিনারি কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। সেসময় পিছন দিক থেকে একটি ট্রাকটাকে তাকে চাপা দেয়। এতে সৌরভ হোসেন ঘটনাস্থলেই মারা যায়। সেসময় রিয়া খাতুন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ  হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রিয়া খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।