বনফুল আদিবাসী ফাউন্ডেশনের রিয়েল দেওয়ান আর নেই

বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের কোষাধ্যক্ষ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব রিয়েল দেওয়ান আর আমাদের মধ্যে নেই। গতকাল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে রিয়েল দেওয়ান স্ত্রী কামনা দেওয়ান, এক পুত্রসন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার সন্তান রিয়েল দেওয়ান ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘের পঞ্চম সংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর একজন ঘনিষ্ঠ সহযোদ্ধা। সুশিক্ষার আলো প্রসারে তারা গঠন করেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট এবং ২০০৪ সালে প্রতিষ্ঠা করেন রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ। বিজ্ঞপ্তি