গাছের সঙ্গে বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চ-ী ইউনিয়নে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক তরুণীর মরদেহ গতকাল মঙ্গলবার সকালে পুলিশ উদ্ধার করেছে। নিহত তরুণীর নাম মামুনি খাড়িয়া (১৯)। সে পাঁচপীর জালাই গ্রামের রবি খাড়িয়ার মেয়ে। স্থানীয় লোকজন জানান, গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী কুলাউড়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের অবস্থা দেখে স্থানীয়দের মধ্যে মৃত্যুর ঘটনাটি নিয়ে রহস্য ও সন্দেহের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, তরুণীকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, তরুণীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।