সমাজকল্যাণমন্ত্রী বললেন

বোমাবাজি, বাসে আগুন লাগানো আ.লীগের ইতিহাস

সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ৫ আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে কঙ্কাল রেখে পালিয়ে গেছেন। মঙ্গলবার সকালে রূপগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় দাউদপুর জেনারেল হাসপাতাল ও রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী আরও বলেন, পটকাবাজি, বোমা বাজি বাসে আগুন লাগানো মানুষকে উস্কানি দেওয়া আওয়ামী লীগের ইতিহাস। সারা দেশের মানুষকে মনে রাখতে হবে এই আওয়ামী লীগ হোটেল শেরাটনের সামনে দোতলা বাসে আগুন লাগিয়ে কীভাবে মানুষ পুড়িয়েছিল। আওয়ামী লীগ আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা এদেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। দেশের মানুষকে সঙ্গে নিয়ে তাদের রুখে দিতে হবে। বিএনপি সরকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যা করা দরকার তা করছে।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক আজিজুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এসএম রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ বিন শফিকসহ আরও অনেকে।