হুমায়ূন আহমেদের গল্প ও গান নিয়ে ‘চাঁদনী পসরে’

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প ও তার সাহিত্যকর্মে ব্যবহৃত গানের সমন্বয়ে হতে যাচ্ছে বিশেষ শ্রুতি আবৃত্তি অনুষ্ঠান ‘চাঁদনী পসরে’। আগামী ১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশ রূপান্তর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবৃত্তি সংগঠন স্বরকল্পন আবৃত্তিচক্র ও শিল্পকলা একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশিদ। এতে সভাপতিত্ব করবেন স্বরকল্পন আবৃত্তিচক্রের অধিকর্তা শহীদূল হক মিল্কী।