আগাম স্ক্রিনিং ও প্রতিরোধে সুখী জীবন

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে গ্রামীণ হেলথটেকের সেমিনার

বাংলাদেশে লাখ লাখ মানুষ না জেনেই ডায়াবেটিস নিয়ে বেঁচে আছেন। অথচ সময়মতো স্ক্রিনিং, দ্রুত চিকিৎসা এবং দৈনন্দিন জীবনের সহজ কিছু পরিবর্তনে ডায়াবেটিস প্রতিরোধ এবং ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিশ্ব ডায়াবেটিস দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ‘আরলি অ্যাকশন অন ডায়াবিটিস’, সামনে রেখে গ্রামীণ হেলথটেক লিমিটেড (সুখী), এক্সপের্তো রি-ওয়েল-এর সহযোগিতায় টেলিকম ভবনে ‘অ্যাক্ট আরলি, লিভ লাইফ সুখী’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয় ।

গ্রামীণ হেলথটেকের সিটিও এবং সিবিও মোহাম্মদ সোলাইমান রাসেল অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান। তিনি বলেন, ‘গ্রামীণের পথচলা শুরু হয়েছিল মানুষের পাশে দাঁড়ানোর বিশ্বাস থেকে। আজ সেই বিশ্বাসই আমাদের নিয়ে যাচ্ছে স্বাস্থ্যসেবার দোরগোড়ায়। চক্ষু হাসপাতালের মাধ্যমে একজন মানুষ ফিরে পান তার দৃষ্টি, নিরাপদ স্যানিটেশনের মাধ্যমে একটি পরিবার পায় সুস্থ জীবনের ভিত্তি, আর সুখীর মতো ডিজিটাল উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত গ্রামের মানুষও পান মানসম্মত চিকিৎসা। আমরা বিশ্বাস করি, সুস্থ মানুষই পারে সমৃদ্ধ সমাজ গড়তে। সামাজিক ব্যবসার শক্তি দিয়ে প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।'

সিইও ডা. আহমেদ আরমান সিদ্দিকী তার বক্তব্যে স্ক্রিনিং থেকে মেজারেবল রেজাল্ট পর্যন্ত, একটি অভিন্ন প্রতিরোধমূলক স্বাস্থ্য লক্ষ্যের একক ইকোসিস্টেমের রূপরেখা তুলে ধরেন। এক্সপের্তো রি-ওয়েল-এর সিইও মোহাম্মদ মইনুল হাকিম EverGreen Health™, LinX CGM ও Whole-Body Digital Twin প্রযুক্তির মাধ্যমে স্ক্রিনিং কীভাবে প্রিসিশন প্রিভেনশনে রূপ নিতে পারে তা দেখান। 
 
বিশেষজ্ঞ সেশন পরিচালনা করেন অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন, অধ্যাপক (মেডিসিন), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অধ্যাপক ডা. মো. ফিরোজ আমিন, পরিচালক, বারডেম, ডা. হুরজাহান বানু (উর্মি), সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যানের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জালাল উদ্দিন (অব.) এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।