ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য সহজ ও প্রয়োজনভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ অংশীদারত্বের আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক আর্থিক ব্যবস্থাপনার পাশাপাশি সংশ্লিষ্ট সবার জন্য সমন্বিত ব্যাংকিং ও আর্থিক সেবা চালু করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রম আরও সহজ ও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সমঝোতা স্মারকের আওতায় শিক্ষার্থীদের জন্য ঋণসুবিধা, বেতন ব্যবস্থাপনা, ক্যাম্পাসে ব্যাংকিং ও কালেকশন বুথ স্থাপন, অগ্রিম বেতন সুবিধা, ক্রেডিট কার্ডসহ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আর্থিক সেবা দেবে কমিউনিটি ব্যাংক। এর ফলে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিদের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সময়সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অন্যদিকে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সম্পর্ক জোরদার এবং গ্রাহকদের জন্য প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংকের ধারাবাহিক উদ্যোগের অংশ এ অংশীদারত্ব। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় অঙ্গনে সহজলভ্য, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের পাশাপাশি দেশের শিক্ষা খাতের আর্থিক কার্যক্রমকে আরও অন্তর্ভুক্তিমূলক ও গতিশীল করতে চায় ব্যাংকটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত