স্বেচ্ছাসেবক দলনেতা ‘তেরেনাম’ গ্রেপ্তার

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে ‘তেরেনাম বাবু’কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে গোয়েন্দা পুলিশের একটি দল মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান শফিকুল ইসলাম গতকাল বুধবার দেশ রূপান্তরকে জানান, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর থানায় এজেআর কুরিয়ার সার্ভিসের গুদাম ও কার্যালায়ে হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।  বাবু মোহাম্মদপুরের অন্তত দুটি কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক হিসেবে ডিএমপির তালিকাভুক্ত। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।