অর্থমন্ত্রী জানালেন

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। সামনের দিনগুলোতে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে, জিডিপি ও রাজস্ব আয়ে কাক্সিক্ষত প্রবৃদ্ধি অর্জিত হবে।গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্জিত রাজস্ব আয় প্রবৃদ্ধি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে অর্থনীতির বিভিন্ন সূচকে আরও গতি আসবে। আমাদের কাস্টমস ও সামগ্রিক প্রবৃদ্ধির ধারা ভালো রয়েছে এবং প্রথম প্রান্তিকের তুলনায় আগামী প্রান্তিকগুলোতে রাজস্ব আয় আরও বাড়বে। হিসাব-নিকাশ করে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা মাথায় রেখেই প্রতিটি পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী  বলেন, জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। জনগণের কষ্টের টাকার প্রতিটি পাই-পয়সার যেন সঠিক মূল্যায়ন হয়, সেদিকে আমাদের কঠোর নজর রয়েছে।