দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএস। আইকনিক হেয়ারস্টাইল, নাচে গানে অনবদ্য পারফরমেন্স কিংবা সিগচার হ্রান্ড জেচার সব নিয়ে হালের সময়ে উম্মাদনা কম নয় এই কে-পপ দলটিকে নিয়ে। তবে মঞ্চের বাইরে তাদের নানা সামাজিক উদ্যোগ নিয়ে হয়তো খুব মানুষই জানেন। আর বাংলাদেশে তাদের অবদানের কথা জানলে অনেকেই চমকে উঠবেন।
অ্যালবামে প্লাস্টিক কাভার, বিশাল আকার কনসার্টের দূষণ কিংবা বিভিন্ন পণ্যের বাণিজ্যিক প্রসারকে যখন পরিবেশ বিরোধী আখ্যা দিয়ে চলছে সমালোচনা। ঠিক তখনই দায়িত্বশীলতার নতুন এক উদাহরণ তৈরি করেছেন দক্ষিণ কোরিয়ার এই শীর্ষ দলের তারকারা। জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে নানা পরিবেশবান্ধব কাজ করে যাচ্ছে ব্যান্ডটির প্রযোজনা প্রতিষ্ঠান হাইব। তাদের এই সবুজয়ান কার্যক্রমের আওতায় আছে বাংলাদেশও।
সম্প্রতি নিজেদের সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট রির্পোট প্রকাশ করেছে দলটি। এতে উঠে এসেছে বিটিএস’র উদ্যোগে খুলনার উপকূলে গড়ে তোলা এক বদলে যাওয়া সবুজ বনায়নের গল্প।
ঘূর্ণিঝড় আর তীব্র নদী ভাঙনে খুলনার দাকোপ উপজেলার পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।এই দুর্যোগ সামলাতে ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এনজিওকে গ্রীন ফাইন্ডেশনের সঙ্গে যৌথভাবে ইকো ভিলেজ প্রকল্প চালু বিটিএস এর কোম্পানি হাইব।
প্রতিবছর এক লাখ ম্যানগ্রোভ গাছ লাগানোর কথা থাকলে গেল তিন বছর দাকোপের উপকূলে প্রায় চার লাখ ৬২ হাজার গাছ রোপণ করা হয়েছে। ম্যানগ্রোভ বল সাধারণ গাছের চেয়ে চার থেকে পাঁচ গুন বেশি কার্বণ শোষণ করতে পারে। হাইবের হিসাব অনুযায়ী এই নতুন বন আগামী ২০ বছরে বায়ুমণ্ডল থেকে প্রায় ৪ লাখ ২৬ হাজার মেট্রিক টন ক্ষতিকর কার্বন টেনে নেবে।
শুধু পরিবেশ নয় এলাকার ১ হাজর ৩৫৫টি পরিবারের সাড়ে ৫ হাজার মানুষ সরাসরি এর সুফল পাচ্ছেন। গাজগুলো এলাকাটিকে ঝড়ের হাত থেকে বাঁচানোর পাশাপাশি মাছ ও কাঁকড়া চাষে সাহায্য করছে, যা বদলে দিচ্ছে স্থানীয়দের জীবন-জীবিকা।