নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) রাজধানী থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ী বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার শিপন নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
পুলিশ জানায়, শিপনের বিরুদ্ধে নোয়াখালীর চাটখিল থানা, ডিএমপির উত্তরা পশ্চিম ও ডেমরা থানায় বিভিন্ন অপরাধে মোট তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।