মিরসরাইয়ে কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা

চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৮ কৃতিশিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জেবি উচ্চ বিদ্যালয়। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার জোরারগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গনে এ কৃতি সংবর্ধনা দেওয়া হয়। 

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি সমর কান্তি বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুসার কান্তি বড়ুয়া। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল আলম মানিকসহ জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।