খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। রবিবার (১৫ নভেম্বর) রাত ১২টায় ভবনের সামনের সড়ক থেকে বোমাটি নিক্ষেপ করা হয়।
প্রহরী সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে তিনি ভেতরে দায়িত্ব পারন করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে দুই যুবক এসে সিটি করপোরেশনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। সেখানে দ্রুত আগুন লাগার মত কোন বস্তু না থাকায় আগুন ছড়াতে পারেনি। কিছুক্ষণ জ্বলে পর আগুন নিভে যায়।
খুলনা থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন বলেন, খুলনা নগরভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করা আছে এই খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর ফেলা হয়েছিল। স্থানীয় ও পুলিশের সহায়তা তা দ্রুত নিভিয়ে ফেলা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছিল। এই ঘটনার সঙ্গে যারা জড়িতকে খুঁজে বের করতে পুলিশ তৎপরতা শুরু করেছে।