শ্রীপুরে বাগানের ৪শ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

গাজীপুরের শ্রীপুরে শত্রুতার জেরে সুফলভোগী বাগানের চারশতাধিক বিভিন্ন ফলজ বনজ ওষুধি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তা।  এক হেক্টর জমিতে রোপন করা বিভিন্ন বয়সী ওই গাছগুলো কেটে ফেলা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট মালিক ও সুফলভোগিরা চরম ক্ষতির মুখে পড়েছেন। খবর পেয়ে বন বিভাগের লোকজন কাটা গাছগুলো জব্দ করে নিয়ে আসেন।

উপজেলার গোসিংগা বিটের পেলাইদ গ্রামের শনিবার (১৪ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। সকালে বাগানে গিয়ে কাটা গাছগুলো দেখে সুফলভোগীরা টের পান। পরে তারা বন বিভাগে খবর দেয়। এ ঘটনায় রবিবার(১৫ নভেম্বর) দুপুরে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান ২০২১-২২ সালে এক হেক্টর জমিতে ২৫ জন সুফলভোগীকে নিয়ে বন বিভাগ সাত হেক্টর জমিতে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা রোপন করেন। পরে বন পরিবেশ ও সুফল বাগান রক্ষণাবেক্ষন সমিতি করা হয়। এ সময় এসব চারা গাছের সাথে বেশ কিছু বিরল ওষুধি গাছের চারাও রোপন করা হয়। এর পর থেকে সুফল বোগীরা সে সব চারা গাছগুলো রক্ষণারেক্ষণ করে আসছেন। শনিবার রাতে শত্রুতার জেরে অন্তত ৪ শতাধিক  গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

সুফলভোগী সমিতির সাধারন সম্পাদক নূর উদ্দীন জানান- সকালে বাগানে কাজ করতে গিয়ে চোখে পড়ে কাটা গাছ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এর পর সব সদস্যরা বাগানে চলে আসে। এ সময় আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে বন বিভাগবে বিষয়টি জানিয়েছি। পরে তারা বাগানে ছুটে আসেন। তিনি বলেন আমাদের সমিতির ২৫ জন সদস্য আছে। সাত হেক্টর জমিতে বাগান সৃজন করা হয়েছিল। তার মধ্যে এক হেক্টর জমির চারাগাছগুলো কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
 
স্থানীয় বাসিন্দা সাইফূর ইসলাম বলেন গাছের সাথে এমন শত্রুতা কোনো মানুষ করতে পারেনা। এতগুলো সবল গাছ কেটে দিল তাদের হাত কাঁপলো না? তাদের খুজে বের করে আইনের আওতায় এনে বিচার দাবি করছি।

সমিতির সভাপতি আবদুল কাদির জানান- সকালে এ খবর আসলে আমরা চরম ভাবে ভেঙে পড়েছি। এমন শত্রুতা হতে পারে বনের গাছের সাথে তা ভাবতে পারিনা। মানুষ এতো হায়েনা হয়ে গেছে তা অবিস্বাস্য। আমরা থানায় অভিযোগ দিয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সবাই সবার সহযোগিতা চাই।
 
শ্রীপুর উপজেলা রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানান- খবর পেয়ে কেটে ফেলা গাছগুলো আমরা নিয়ে আসছি। প্রকৃত অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নওয়া হবে। সুফলভোগীরে পাশে আমরা আছি। তাদের সর্বোচ্চ সহায়তা করবো।
 
শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান একটি অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।