গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেলে ছত্রভঙ্গ

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ এএম

ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে কাশিমপুর সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন।

এদিকে অনিদিষ্ট কালের জন্য ১৭টি কারখানা বন্ধ রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে বাইরে অবস্থান নেন। এক পর্যায়ে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠেন। পরে টিয়ারশেল ও সাউন্ড  নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। একপর্যায়ে তারা দিক বিদিক ছুটাছুটি করেন এবং সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, ওই দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। গাজীপুরে অনিদিষ্ট কালের জন্য ১৭ কারখানা বন্ধ রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত