সামুদা স্পেক-কেম লিমিটেডের উড ল্যাকার সলিউশন ব্র্যান্ড উড মাস্টার রাজধানীতে নতুন ফ্ল্যাগশিপ স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
গ্রাহক, ফার্নিচার প্রস্তুতকারক, কাঠমিস্ত্রি ও ইন্টেরিয়র ডিজাইনের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীদের কাছে উন্নতমানের উড ল্যাকার পণ্য সহজলভ্য করার লক্ষ্যে এ স্টোর চালু করা হয়েছে।
নতুন স্টোরে উড মাস্টারের বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে। কাঠের সৌন্দর্য, স্থায়িত্ব ও নিখুঁত ফিনিশিং নিশ্চিত করতে গ্রাহকেরা এখান থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী পণ্য বেছে নিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাসিম আনোয়ার, চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাশ, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং এ কে এম মাহমুদুল হাসান, হেড অব অপারেশনস মো. মিজানুর রহমান এবং সিনিয়র এজিএম, অ্যাকাউন্টস মশিউর রহমান। এ ছাড়া প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদার ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নতুন ফ্ল্যাগশিপ স্টোর চালুর মাধ্যমে গ্রাহকসেবা, পণ্যের গুণগত মান ও উদ্ভাবনের প্রতি নিজেদের অঙ্গীকার আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশের উড ফিনিশিং শিল্পে অবস্থান সুদৃঢ় করার প্রত্যয় জানিয়েছে উড মাস্টার।
স্টোরের ঠিকানা: জ্যোতি ল্যাকার অ্যান্ড হার্ডওয়্যার সেন্টার, ৮৫৫, পূর্ব বাড্ডা, শাহাবুদ্দিন রোড, পোস্ট অফিস রোড, মধ্য বাড্ডা, গুলশান, ঢাকা।