মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে যমুনা ব্যাংকের ১১৭তম উপশাখা উদ্বোধন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

‘আস্থা, সেবা ও অগ্রগতি’ স্লোগানকে সামনে রেখে আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে যমুনা ব্যাংক পিএলসির ১১৭তম উপশাখা ‘বেতকা বাজার উপশাখা’ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ (সাবেক সংসদ সদস্য)। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।

এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত