রাজধানীর লালবাগ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন, অর্থায়ন ও সক্রিয় অংশগ্রহণকারী মোস্তফা আহমেদ জুয়েলকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ডিএমপির লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসাইন জানান, রাত সাড়ে টার দিকে লালবাগ পিলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি মোহাম্মদ জামিল হোসাইন জানান, গত ১৩ নভেম্বর দুপুরে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একত্রিত করে রাষ্ট্রবিরোধী একটি ঝটিকা মিছিলের আয়োজন করেন জুয়েল। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক ছিলেন। এই মিছিলের আয়োজক, অর্থের যোগানদাতা এবং সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।