রাজধানীর লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসাইন এ তথ্য জানিয়েছেন।গ্রেপ্তারকৃতরা হলো- মো. মাসুম (৪৪) ও হৃদয় হাসান (২৪)।
লালবাগ থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক ১২:৩০ ঘটিকা থেকে ০১:০০ ঘটিকার মধ্যে লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুম লালবাগ থানার সক্রিয় যুবলীগ সদস্য এবং লালবাগ থানাধীন ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন শান্টুর অন্যতম সহযোগী। অপরদিকে, হৃদয় হাসান কামরাঙ্গীরচর থানার সক্রিয় যুবলীগ সদস্য।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।