গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৮০ জন গ্রেপ্তার ও ৩৯টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় থেকে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৪ জন, লালবাগ বিভাগ ৭৮, ওয়ারী বিভাগ ৭৪, মতিঝিল বিভাগ ৪৯, তেজগাঁও বিভাগ ৭৮, মিরপুর বিভাগ ১১৯, গুলশান বিভাগ ২৭, উত্তরা বিভাগ ২৫ ও গোয়েন্দা বিভাগ ছয় জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে দুইটি করে ছুরি,স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, দুইটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।