মিস ইউনিভার্সের ভোটে দুর্দান্ত অবস্থানে মাহি

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় নিজের অবস্থান শক্ত করতে চলছে তীব্র ভোটের লড়াই। ইতিমধ্যে প্রকাশিত অলটাইম র‌্যাঙ্কিংয়ে ৭৮ কোটি ৮০ লাখ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। এ ছাড়া সপ্তাহ শেষের ভোটিংয়ের হিসাবেও শীর্ষে রয়েছেন মাহি। গত ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন তিনি। সেখানে পৌঁছে প্রতিযোগিতার বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন মাহি। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী অংশ নেওয়া এই আসরে ভোটের মাধ্যমে একজন সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ পাবেন। ‘এমইউ ফ্যান’ অ্যাপের মাধ্যমে মাহিকে ভোট দিচ্ছেন সমর্থকরা। আগামী ২৪ নভেম্বর গ্র্যান্ড ফিনালে আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশ্বমঞ্চের।