সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। আজব কারখানার আয়োজনে আগামীকাল ২০ নভেম্বর, শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে বসবে এই আয়োজন।
অনুষ্ঠানে সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গানও পরিবেশন করবেন চার সংগীতশিল্পী সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। সঞ্জীব চৌধুরীর গান ও সংগীতভাবনার প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন।
তার গান ও সৃষ্টিকে নতুন করে স্মরণ এবং বিভিন্ন প্রজন্মের শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে এই বিশেষ ট্রিবিউট কনসার্ট।
কনসার্টের আর্লি বার্ড টিকিটের মূল্য ৭০০ টাকা এবং অন-স্পট টিকিটের মূল্য ১ হাজার টাকা। ০১৫১১২৫৯৫২৫ বা ০১৩৩৯৭৬২১৭০ নম্বরে রেফারেন্সে নিজের নাম ও অনুষ্ঠানের তারিখ উল্লেখ করে বিকাশের মেক পেমেন্টের মাধ্যমে টিকিট কেনা যাবে।