অ্যাজমা পরিচর্যায় আকুপ্রেশার

মনোজ মাহমুদ

রিফ্লেক্সোলজিস্ট ও আকুপ্রেশার এক্সপার্ট

অ্যাজমা বা হাঁপানি শ্বাসতন্ত্রের একটি দীর্ঘমেয়াদি রোগ। শীতকালে অ্যাজমা বেড়ে যায় কারও কারও। এতে ফুসফুসের শ্বাসনালিতে প্রদাহ হয়, শ্বাসনালি সংকুচিত হয়ে যায়। যার ফলে অতিরিক্ত মিউকাস বা কফ তৈরি হতে পারে। ফলে শ্বাস নিতে কষ্ট হয়, বুকে চাপ লাগে এবং শ্বাসের সঙ্গে বাঁশির মতো শব্দ হতে পারে।

অ্যাজমার কারণ

বংশগত বা পারিবারিক প্রবণতা। ধুলাবালি ও ঘরের মাইট। ফুলের পরাগরেণু ও ছত্রাক। ধোঁয়া, সিগারেট ও বায়ুদূষণ। ঠান্ডা বাতাস ও আবহাওয়ার পরিবর্তন। পোষা প্রাণীর লোম ও খুশকি। ভাইরাসজনিত সর্দি-কাশি ও শ্বাসতন্ত্রের সংক্রমণ। অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম। মানসিক চাপ ও উদ্বেগ।

অ্যাজমার লক্ষণ

শ্বাস নিতে কষ্ট হওয়া। শ্বাস ছাড়ার সময় বাঁশির মতো শব্দ হওয়া। বুকে চাপ বা ভারী অনুভূতি। বারবার শুকনো কাশি। রাতে বা ভোরে কাশি বেড়ে যাওয়া। হাঁটাচলা বা ব্যায়াম করলে শ্বাসকষ্ট। ঠান্ডা বাতাসে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া। মাঝে মাঝে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া এবং আবার কমে যাওয়া। রাতে ঘুমের মধ্যে কাশি বা শ্বাসকষ্টে ঘুম ভেঙে যাওয়া অ্যাজমার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

প্রাকৃতিকভাবে অ্যাজমা নিয়ন্ত্রণের উপায়

শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম নাক দিয়ে ধীরে শ্বাস নিন। ঠোঁট সরু করে ধীরে শ্বাস ছাড়ুন। আরামদায়ক গতিতে ৫ মিনিট অনুশীলন করুন। শ্বাসকষ্ট বাড়লে ব্যায়াম বন্ধ করুন।

স্বাস্থ্যকর খাবার

শাকসবজি ও ফলমূল খান। পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করুন। মাছ, ডাল ও বাদাম পরিমিত খান। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কমান।

নিয়মিত হাঁটাচলা

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাঁটুন। ব্যায়ামের আগে ওয়ার্মআপ করুন। ব্যায়ামে শ্বাসকষ্ট হলে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

পর্যাপ্ত ঘুম

প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। মানসিক চাপ কমাতে মেডিটেশন করুন। ঘুমের ঘর পরিষ্কার রাখুন।

ঘরোয়া পরিচর্যা

কুসুম গরম পানি পান করতে পারেন। মধু কাশিতে সাময়িক আরাম দিতে পারে, কিন্তু অ্যাজমার চিকিৎসা নয়। ধোঁয়া, আগরবাতি, সুগন্ধি ও মশার কয়েলের ধোঁয়া এড়িয়ে চলুন। হারবাল বা আয়ুর্বেদিক ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না। দিনে ৫-১০ মিনিট গরম পানির গরম পানির ভাপ নিন।

অ্যাজমা প্রতিরোধে

ধুলাবালি থাকলে ভেজা কাপড় দিয়ে ঘর পরিষ্কার করুন। বিছানার চাদর ও বালিশের কভার নিয়মিত ধুয়ে পরিষ্কার করুন। ধূমপান ও রান্নার ধোঁয়া এড়িয়ে চলুন যাদের অ্যাজমা আছে। ঠা-া বাতাসে বের হরে মাস্ক ব্যবহার করুন। ছত্রাকের সংক্রমণ রুখতে ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর করুন। যাদের অ্যালার্জি  আছে তারা পোষা প্রাণী থেকে দূরে থাকুন। অ্যাজমা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত ইনহেলার ব্যবহার করুন।

আরও যা করবেন

অ্যাজমা রোগীর জন্য লিখিত অংঃযসধ অপঃরড়হ চষধহ থাকা উচিত। নিয়মিত চিকিৎসকের কাছে ফুসফুসের কার্যক্ষমতা পরীক্ষা করাতে হবে। প্রয়োজনে ঝঢ়রৎড়সবঃৎু এবং চবধশ ঋষড়ি গড়হরঃড়ৎরহম করতে হবে। অতিরিক্ত ওজন থাকলে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে হবে। ধূমপান ও পরোক্ষ ধূমপান পরিহার করা।

অ্যাজমায় রিফ্লেক্সলজি পয়েন্ট

অ্যাজমায় আকুপ্রেশার চিকিৎসা ও পয়েন্ট

চাপের পদ্ধতি : হালকা চাপ, পাম্প করে, চাপের মাত্রা সহনীয়।

প্রতিটি পয়েন্টে ৩০ থেকে ৪০ সেকেন্ড করে।    

থেরাপির সুবিধা

কাশি ও শ্বাসতন্ত্রের অস্বস্তির এবং ব্যথা দূর করবে। শ^াসতন্ত্রের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সহয়তা করবে। বমিভাব ও মানসিক অস্থিরতা কমাবে।

আকুপ্রেশার প্রয়োগে সতর্কতা

কোনো পয়েন্টে জোরে চাপ দেবেন না। গর্ভবতী নারীদের এই পয়েন্টে চাপ দেওয়া উচিত নয়। ইনহেলার বা চিকিৎসা বন্ধ করা যাবে না।

কখন জরুরি চিকিৎসা নেবেন

প্রচন্ড শ্বাসকষ্ট হলে। কথা বলতে না পারা বা বাক্য শেষ করতে না পারা। ঠোঁট বা নখ নীলচে হয়ে যাওয়া। বুক ও গলার পেশি দিয়ে জোরে শ্বাস নেওয়া। নির্ধারিত রিলিভার ইনহেলারেও আরাম না পাওয়া। অতিরিক্ত ঘুম ঘুম ভাব বা বিভ্রান্তি।