কফি এনেমা চিকিৎসার জন্য উপকার না ক্ষতিকর?

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ এএম

এস. এম. এম. মুসাব্বির উদ্দিন

ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল

আমরা যারা মেডিকেলে পড়ছি  তারা সবাই কফি এনেমা সম্পর্কে কমবেশি জানি। তবে এমন অনেক মানুষ আছেন যারা এ বিষয়ে জানেন না। কফি এনেমা হলো মলদ্বারের মাধ্যমে কোলনের ক্যাফেইনযুক্ত কফি ও পানির মিশ্রণ তৈরি করে প্রবেশ করানো। যা একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয় বিংশ শতাব্দীর শুরুর দিকে। সেই সময় জার্মানির চিকিৎসকরা বিভিন্ন রোগের বিকল্প হিসেবে এবং ক্যানসার চিকিৎসা উপায় খুঁজতে গিয়ে মলদ্বারে কফি ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যথানাশক ওষুধের সংকট দেখা দিলে সৈনিকদের ওপর এই কফি এনেমা ব্যবহার করে ব্যথা কমানোর চেষ্টা করা হয়। এই পদ্ধতিকে  পরবর্তীতে আরও বেশি জনপ্রিয় করেছে জার্মানি-আমেরিকান চিকিৎসক ডা. মাক্স গার্সন। ১৯৩০ থেকে ১৯৭০ সালে তার বিখ্যাত গার্সন থেরাপিতে কফি এনেমাকে যুক্ত করেন। এভাবে কফি এনেমা সম্পর্কে চিকিৎসকরা জানতে পারেন।

গার্সন থেরাপি অনুসারে এটি যকৃত পিত্তরস নির্গমন করে, যা যকৃতকে বিষমুক্তকরণ প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে। তারপর এতে পেটের কোষ্ঠকাঠিন্য দূর হয়। শরীর শক্তিশালী  ও হাড় মজবুত করে। তবে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কোনো চিকিৎসক দিতে পারেননি।

এর অপকারিতার মধ্যে আছে

প্রোক্টোপ্রোকটিলাইটিস ও কোলাইটিস : এটি মলদ্বার ও বৃহদান্ত্রে তীব্র প্রদাহ সৃষ্টি করে, যা রক্তপাত ও ব্যথার কারণ হতে পারে।

ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতা : শরীরে খনিজের মাত্রা নষ্ট হয়ে যায়, যা অনেক ক্ষেত্রে হৃদস্পন্দনের সমস্যা ঘটায়।

সংক্রমণ ও সেপসিস : ভুল পদ্ধতিতে এনেমা করলে অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়ার আক্রমণ ও রক্তে সংক্রমণ হতে পারে।

ডিহাইড্রেশন বা পানিশূন্যতা : ক্যাফিনের অতিরিক্ত শোষণের ফলে শরীর অতিরিক্ত তরল হারিয়ে ফেলে।

অন্ত্রের পেশি দুর্বল হওয়া : নিয়মিত এনেমা ব্যবহারের ফলে অন্ত্রের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয় এবং কোষ্ঠকাঠিন্য বেড়ে যায়।

তবে এর অপকারিতা সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। বর্তমানে চিকিৎসক রোগীদের কফি এনেমার পরামর্শ দেয় না। ২০২৩ সালে ২৫ মে তারিখে ঈষবাবষধহফ ঈষরহরপ-এর গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সামিতা গার্গ কফি এনেমা না দেওয়ার পরামর্শ দেন। তারপর ২০২০ সালে এসিজি রিপোর্টে একটি কেস স্টাডি প্রকাশ করে যে কফি এনেমা মাধ্যমে এক সুস্থ ব্যক্তির প্রোক্টোপ্রোকটিলাইটিস হয়েছে। তাই চিকিৎসকরা কফির পরিবর্তে ঠা-া পানি দিয়ে এনেমা করার পরামর্শ দিয়েছেন। তাই কফি এনেমা দিয়ে না করানোই ভালো। যেহেতু এর উপকারিতা সম্পর্কে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত