মিরসরাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকালে ইউনিয়নের ১ নম্বর সৈদালী ওয়ার্ডে উপকারভোগীদের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর হোসেন আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মায়ানী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাদেমুল ইসলাম মিলু। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মায়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুসা মিয়া।

এ সময় বক্তব্য দেন মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য সোয়েব হাসান, যুবনেতা মিরাজ উদ্দিন, মায়ানী ইউনিয়ন ছাত্রদল ক্রীড়া কমিটির আহ্বায়ক কাইয়ুম হাসান ও সদস্যসচিব শাহাদাৎ হোসেন সাগর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক বাবুল, একেএম নুরুল হুদা খানসাব, মনির হোসেন, খানসাব মেম্বার, ইউনিয়ন বিএনপির সদস্য এমরান মেম্বার ও নিয়াজুল করিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন ও মুসলিম উদ্দিন, যুবদল নেতা আবু বকর জনি, শ্রমিক দল নেতা নিজাম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা তোফাজ্জেল হোসেন টুটুল ও রুবেল, পেশাজীবী সংগঠনের নেতা আকতার হোসেন রাসেল, মায়ানী ছাত্রদল ক্রীড়া কমিটির যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান, ছাত্রনেতা সাকিব, ওমর ফারুক ও সিয়াম এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমের মায়ানী ইউনিয়নের সুপারভাইজার ওমর ফারুক মুন্না প্রমুখ।