দেশের গন্ডি পেরিয়ে আরিফের বিশ্বজয়

সাধারণ লোকের চোখে যা ঝরা পাতা, মরা পাতা কিংবা তুচ্ছ আবর্জনা, শিল্পীর চোখে তাই হতে পারে বিশ্বজয়ের হাতিয়ার। অবিশ্বাস্য মনে হলেও গাছের ঝরে যাওয়া পাতায় আঁকা মুখাবয়ব শিল্পকর্ম হিসেবে দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে লন্ডন, দুবাই, বাহরাইন, সৌদি আরব, আলবেনিয়া, শ্রীলঙ্কা এবং সাইপ্রাসে। ঝরা পাতায় খোদাই করা পোর্ট্রটে বা লিফ কার্ভিং নিয়ে দেশের নাম উজ্জ্বল করছেন দিনাজপুরের আরিফ আহমেদ। তাকে নিয়ে লিখেছেন মোছা. জেলি খাতুন

ঝরা পাতার ক্যানভাসের শুরুর গল্প

আরিফের লিফ কার্ভিংয়ের গল্পের শুরুটা মসৃণ ছিল না। ২০২২ সালের ২৮ মার্চে বাবার মৃত্যুর পর পরিবারে এক বিশাল শূন্যতা তৈরি হয়। দুই মাস পর মা অসুস্থ হয়ে পড়েন। তার মা সবসময় বাবাকে নিয়েই চিন্তা করতেন। চিকিৎসকের পরামর্শে মায়ের যতœ নেওয়া এবং তাকে সুস্থ রাখার চেষ্টা করাই তার জীবনের অন্যতম প্রধান দায়িত্ব হয়ে ওঠে। আরিফের সেই সময়টা ছিল ভীষণ কঠিন ছিল।

সেই দুঃসময়ে তার কাছে ছিল না বন্ধুবান্ধব বা বড় ভাইরা। কঠিন বাস্তবতার কারণে তারা গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিলেন। নিজের ভেতরের একাকিত্ব ও শূন্যতা দূর করতেই তিনি ছবি আঁকার প্রতি ঝুঁকে পড়েন। ভাবতে থাকেন সাধারণভাবে ছবি আঁকার বাইরে ব্যতিক্রমী কিছু করা যায় কিনা। একপর্যায়ে তিনি লিফ কার্ভিং পোর্ট্রটে নিয়ে কাজ শুরু করেন। একটি সাধারণ পাতার ওপর মানুষের প্রতিকৃতি ফুটিয়ে তোলার এই ব্যতিক্রমী চিন্তাটি ধীরে ধীরে তার পরিচয়ের অংশ হয়ে ওঠে।

আগ্রহ থেকে অগ্রগতি

ব্যতিক্রমীএই শিল্পের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ২০২৫-এর শুরুর দিকে। বিষয়টিকে এক রকম চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলেন আরিফ। প্রথমে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা শুরু করেন তার শিল্পকর্ম। পরে এটাকে তিনি অর্থোপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করেন ২৫ ডিসেম্বর।

লক্ষ্য যখন দেশের গণ্ডি পার হওয়া

পাতা শিল্প দ্বারা আরিফ প্রথম দিকে বিদেশিদের টার্গেট করে আর্ট করা শুরু করেন। তার এই পাতা শিল্প পাঠিয়েছেন লন্ডন, দুবাই, বাহরাইন, সৌদি আরব, আলবেনিয়া, শ্রীলঙ্কায় এবং সাইপ্রাসে। ছবি আঁকাটা তখন তার কাছে শুধু একটি শখ ছিল না, বরং নিজের সময় কাটানোর, মনের ভাব প্রকাশ করার এবং একাকিত্ব থেকে বেরিয়ে আসার একটি মাধ্যম হয়ে ওঠে। আরিফের কাছে শিল্পকর্ম এখন শুধু ছবি আঁকা নয়, বরং জীবনের গল্প, অনুভূতি এবং নিজের পরিচয় তৈরির পথ।

শখ হলো পেশা

ঝরা পাতায় মানুষের মুখাবয়ব তৈরি করা ভীষণ ধৈর্যের কাজ। এটি মূলত ছবির ধরন, পাতার অবস্থা এবং বিভিন্ন প্রক্রিয়ার কাজের জটিলতার ওপর নির্ভর করে। প্রতিটি কাজ সম্পূর্ণ হাতে তৈরি করেন, তাই যতœ নিয়ে শেষ করতে দীর্ঘ সময় লাগে। তার এ শখের কাজ থেকে তার প্রথম অর্ডার পাওয়ার অনুভূতি অন্যরকম ছিল। শখের বসে করা কাজকে প্রথম যখন একজন শিল্পকর্মের মূল্য দিয়ে কিনতে চেয়েছেন, তখনই তার মনে হয়েছে এটিকে পেশা হিসেবেও এগিয়ে নেওয়া সম্ভব।

ভবিষ্যৎ পরিকল্পনা

এই স্বপ্ন ও পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি অৎঃংু অৎরভ নামের নিজস্ব ব্র্যান্ড নিয়ে কাজ করছেন। অৎঃংু অৎরভ তার লিফ কার্ভিংয়ের মতো ব্যতিক্রমী শিল্পকে দেশ-বিদেশে পরিচিত করতে চান। বর্তমানে দেশের পাশাপাশি দেশের বাইরেও এই শিল্প নিয়ে কাজ করছেন। পাশাপাশি থ্রিডি টেক্সচার পেইন্টিং নিয়েও কাজ করছেন যেটিকে খুব শিগগিরই বাণিজ্যিকভাবে শুরু করার পরিকল্পনা রয়েছে তার। একটি শিল্পের ব্র্যান্ড থেকে বাংলাদেশের সৃজনশীল উদ্যোক্তাদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার স্বপ্ন আরিফের। তবে অৎঃংু অৎরভ-কে শুধু নিজের শিল্পকর্মের একটি ব্র্যান্ড হিসেবে সীমাবদ্ধ রাখতে চান না। তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলো, এটিকে একটি বৃহৎ সৃজনশীল ও উদ্যোক্তাবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা, যেখানে দেশের প্রতিভাবান শিল্পী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং সৃজনশীল মানুষ তাদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী কাজের মাধ্যমে নিজেদের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করার সুযোগ পাবেন।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আরিফ বলেন, ‘আমার অন্যতম লক্ষ্য হলো কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা, যাতে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে দেশের তরুণ-তরুণীরা তাদের সৃজনশীল দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ পান।’

আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পদচারণার স্বপ্ন

দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প ও নতুন প্রজন্মের উদ্ভাবনী পণ্যগুলো যেন কেবল দেশের গণ্ডিতে আটকে না থেকে বিশ্ববাজারেও নিজস্ব অবস্থান তৈরি করতে পারে, সেই লক্ষ্যেই কাজ করছেন আরিফ। আরিফ চান, বিদেশি ক্রেতারা এসব পণ্যকে নিছক সাধারণ হস্তশিল্প হিসেবে নয়, বরং নিজস্ব গল্প, সংস্কৃতি ও নান্দনিকতার মূল্য বহনকারী বিশেষ শিল্পকর্ম হিসেবে মূল্যায়ন করুক। বর্তমানে ব্যক্তিগত উপহারের পাশাপাশি করপোরেট অঙ্গনেও আরিফের কাজের বেশ কদর বেড়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী (ঈঊঙ), ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী কিংবা সম্মানিত ব্যক্তিদের জন্মদিন ও বিশেষ উপলক্ষে উপহার দেওয়ার জন্য অনেকেই তার তৈরি ‘লিফ কার্ভিং পোর্ট্রটে’ বেছে নিচ্ছেন। দেশীয় গ্রাহকদের পাশাপাশি বর্তমানে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেও নিয়মিত অর্ডার পাচ্ছেন আরিফ। কুরিয়ারের মাধ্যমে সেসব দেশে পোর্ট্রটে পাঠিয়ে তিনি যেমন নিজের কাজের আন্তর্জাতিক বাজার তৈরি করছেন, তেমনি দেশে বৈদেশিক মুদ্রা আনার মাধ্যমে অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছেন।