বইপড়ার যত উপকার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৮ এএম

বই অবসরের সঙ্গী, সেরা বন্ধু, প্রজ্ঞাময় দার্শনিক, আস্থাশীল আশ্রয়। বইপড়ার রয়েছে অসংখ্য উপকারিতা।

অতীতের সভ্যতার দার্শনিক, বিজ্ঞানী, কবি-লেখক-সাহিত্যিকদের অর্জিত জ্ঞান সঞ্চিত থাকে বইয়ে। প্রাচীনকাল থেকেই তাই বইকে জ্ঞানের উৎস হিসেবে বিবেচনা করা হয়। বই পড়ে সহজেই জ্ঞান লাভ করা যায়।

বইপড়া স্মৃতিশক্তিকে উন্নত করে।

ভালো বই মানুষের মানবিক গুণগুলো জাগ্রত করে।

যে বন্ধু কখনো ছেড়ে যায় না, বিপদে সুপরামর্শ দেয় সেই প্রকৃত বন্ধু। বই সেই প্রকৃত বন্ধুর ভূমিকা পালন করে।

বই আমাদের বিশে^র সফল মানুষ সম্পর্কে জানায়। বইতে গুণীজনদের জীবনের নানা কথা আছে। তাদের সফলতা-ব্যর্থতার কথা জানা যায়, যা জীবনের লক্ষ্য নির্ধারণে সাহায্য করে।

ব্যক্তিজীবনের উন্নতি শুরুই হয় বই পড়া থেকে। নতুন বিষয় সম্পর্কে জানা যায়, কোনো সমস্যার নতুন সমাধান পাওয়া যায় বই থেকে। সর্বোপরি ব্যক্তিত্ব গঠনে বই পড়ার বিকল্প নেই।

বই পড়লে নানা ঘটনা ও ভাবনার সঙ্গে পাঠকের পরিচয় হয়। ফলে পাঠকের বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পায়। গল্প, কবিতা, রূপকথা, উপন্যাস প্রভৃতি সাহিত্য সম্পর্কিত বইপাঠে পাঠকের সৃজনশীলতা বৃদ্ধি পায়।

বইপড়ায় অভ্যস্ত হলে পাঠকের মনোযোগ বৃদ্ধি পায়।

বই পড়ার মাধ্যমে নতুন নতুন চিন্তার সঙ্গে পরিচয় ঘটে। যা একঘেয়ে পরিবেশে নতুন উদ্দীপনার সৃষ্টি করে। 

লেখকের বা বিখ্যাত ও সফল মানুষের অভিজ্ঞতা থেকে শিক্ষাগ্রহণের একটি অনন্য মাধ্যম বইপড়া। 

বইপড়ার মাধ্যমে ভাষাশৈলী, শব্দ ভাণ্ডার, বাক্য গঠন এবং অপরের বোধগম্য করে লেখার ক্ষমতা তৈরি হয়। 

বইপড়ার ফলে মস্তিষ্ক শান্ত, স্থিত হয়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, মন প্রফুল্ল হয়। নিয়মিত বই পড়লে রাতে ভালো ঘুম হয়। অনেকেই ঘুমের আগে কয়েক পাতা বই পড়েন সুনিদ্রার জন্য।

শ্রাবন্তী চৌধুরী

সর্বশেষ সর্বাধিক পঠিত