চলতি অর্থবছরে এ পর্যন্ত প্রবাসী আয় ১৩.৮৯ বিলিয়ন ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ২৩ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৮৯ কোটি মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৯ শতাংশ বেশি। ২৪ নভেম্বর (মঙ্গলবার) কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৪২ কোটি ডলার। খবর বাসস।

নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪২ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাব অনুযায়ী এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ।

২৩ নভেম্বর একদিনেই দেশে ৭ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।