ঈশ্বরদীর সকাল প্রি-ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ঈশ্বরদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সকাল প্রি-ক্যাডেট স্কুল’ এর ২০২৬ সেশনে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায়, বৃত্তি প্রাপ্ত ৪১ জন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক মডেল টেষ্ট পরীক্ষায় ফলাফল প্রকাশ ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব।

অনুষ্ঠানে সকাল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. হেলালুর রহমানের সভাপতিত্ব ও স্কুলের পরিচালক মহিদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. আব্দুল মমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান, ওসি তদন্ত মো. জামাল উদ্দিন, সরকারী সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহীদুল হক শাহীন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সাইফ উদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মো. লুৎফর রহমান, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম মাসুম প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় টিভির স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম সবুজ, সংবাদ ভূমির সম্পাদক খালেদ মাহমুদ সুজন, প্রথম সকাল’র যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান জীবন, সাংবাদিক মাহফুজুর রহমান ও আইয়ুব আলী প্রমুখ।