চুনারুঘাটে আ.লীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী মামলায় মীর মো. ছায়েব আলী নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চুনারুঘাট বাজার থেকে শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মীর মো. ছায়েব আলী (৬০) চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার শাইলগাছ গ্রামের মৃত মফিজ উল্লা মীরের ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।