ঝটিকা মিছিলের পর আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

চট্টগ্রাম নগরীতে শুক্রবার রাত থেকে আজ শনিবার বেলা ১২টা পর্যন্ত টানা অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে হওয়া বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরের মধ্যম শহীদনগর এলাকায় যুবলীগ কর্মী আমিনুল করিম ও হাসানুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিন জানান, সন্ধ্যায় শহীদনগর ও রউফাবাদ এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার চেষ্টা করা হয়। দুই মিছিলের নেতৃত্বে যুবলীগ কর্মী হাসানুল ও আমিনুল থাকার তথ্য পেয়ে পুলিশ তাদের বাসায় অভিযান চালায়। তবে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত